তমা কন্সট্রাকশনের ৫৫০ কোটি টাকা ঋণে প্রধান অর্থায়নকারী ইউসিবি
দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন প্রকল্পে তমা কন্সট্রাকশনকে ৫৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বেসরকারি তিন ব্যাংক।
ব্যাংকগুলো হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি, প্রাইম ব্যাংক এবং ব্যাংক এশিয়া। এরমধ্যে ইসিবি হচ্ছে এই ঋণের প্রধান অর্থায়নকারী ব্যাংক।
সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, তমা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূইয়া, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, প্রাইম ব্যাংকের সি এন্ড আই বি বিভাগের টিম প্রধান শাহবাজ তালাত এবং তমা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুকিতুর রহমান এবং পরিচালক (ফিন্যন্স) এম আবুল হাশেমসহ ইউসিবি, তমা গ্রুপ ও অন্য দুই ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন প্রকল্প একটি সরকারি প্রকল্প। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই প্রকল্পের কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন।
প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই ঋণ নিচ্ছে প্রতিষ্ঠানটি
