২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উবারের নতুন ফিচার

রাইড শেয়ারিং কোম্পানি উবার বাংলাদেশে তাদের চালকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করেছে ‘ড্রাইভার সেফটি টুলকিট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2019, 07:43 PM

Updated : 18 Aug 2022, 05:01 PM

রোববার উবারের নতুন এই ফিচারটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উবার অ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে অ্যাপের সকল নিরাপত্তা ফিচারগুলো চালকরা ব্যবহার করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি রাইড যেন সবার জন্য নিরাপদ হয় সেটা নিশ্চিত করার লক্ষ্যে উবার অ্যাপের জিপিএস ট্র্যাকিং, এমার্জেন্সি বাটন ও অন্যান্য সকল নিরাপত্তা ফিচারগুলো একত্রে পাওয়া যাবে এই টুলকিটের মধ্যে।

এই টুলকিটের উদ্বোধনের বিষয়ে উবার বাংলাদেশের প্রধান জুলকার কাজী ইসলাম বলেন, “চালকরা উবারের কেন্দ্রবিন্দু। ড্রাইভার সেফটি টুলকিটের ভেতরে এমার্জেন্সি বাটন এবং ‘শেয়ার ট্রিপ ফিচার’ চালু করার মাধ্যমে চালকদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো।”

“গত দুই বছরে আমাদের লক্ষ্য ছিল এমন সার্ভিস তৈরি করা, যা সব উবার যাত্রী ও চালকদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুরক্ষা নিশ্চিত করবে। চালক ও যাত্রীরা যেন নিরাপদ থাকেন এবং একে অপরের সাথে যুক্ত থাকেন সেটা নিশ্চিত করার পরবর্তী ধাপই এই টুলকিট।”