২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তা ফরিদাকে শাহ্জালাল ব্যাংকের ৫০ লাখ টাকা ঋণ

ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে ৫০ লাখ টাকার ঋণ সুবিধা পেয়েছেন ফরিদা রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 06:15 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

তিনি ব্যাংকটির নাগরপুর শাখার গ্রাহক এবং মেসার্স শামা ব্রিকসের স্বত্বাধিকারী।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শিশু একাডেমিতে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শণী মেলায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফরিদা রহমানের হাতে এই বিনিয়োগের চেক তুলে দেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম উপস্থিতি ছিলেন।

নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তুলনামূলক কম সুদে শাহজালাল ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংক এই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শণীর আয়োজন করেছিল।