২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট নারীকে সম্মাননা দিল ফ্রিডম ন্যাপকিন

দেশ বরেণ্য আট নারীকে `আউটস্ট্যান্ডিং উইম্যান অ্যওয়ার্ড’ দিয়েছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2019, 05:36 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

যাদের অ্যাওয়ার্ড দেয়া হয় তারা হলেন- মাবিয়া আক্তার (খেলাধুলা), কনা (সংগীত), সিলভানা কাদের সিনহা (উদ্যোক্তা), সাবিনা আক্তার (চিকিৎসা বিজ্ঞান), তানজিনা নাজনিন (শিক্ষা), নাজনিন সি হক (সমাজ সেবা), সানিয়া মাহমুদ (কর্পোরেট), ফারজানা মুন্নী (বিউটি ও ফ্যাশন আর্টিস্ট)

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসান সুলতানা কামাল, বিশেষ অতিথি ছিলেন এ সি আই কন্সুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগির।

সুলতানা কামাল বলেন,“এখানে এমন সব নারীদের পুরস্কার দেয় হয়েছে যারা কোথাও না কোথাও সবাইকে ছাড়িয়ে গেছে। আমি এখানে আসতে পেরে অনেক সম্মানিত বোধ করছি।”

ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এ উদ্যোগ বাংলাদেশের নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৈয়দ আলমগির বলেন, “আমরা আজকে এমন আটজন নারীকে পুরস্কার দিলাম যারা নারী উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন আথবা যারা নারী হিসেবে পুরুষদের পাশে স্থান করে নিতে দ্বিধা বোধ করেননি।”

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক নারী অংশ গ্রহণ করেন।