শাহ্জালাল ব্যাংকের এএমডি আজিজ
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি )পদে পদোন্নতি পেয়েছেন আব্দুল আজিজ।
এতোদিন তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আব্দুল আজিজ ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এভিপি এবং ২০০৫ সালে শাহ্জালাল ব্যাংকে এসএভিপি হিসেবে যোগ দেন।
১৯৬৪ সালে ফেনীতে জন্ম নেয়া আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী এবং পরবর্তীতে এলএলবি ডিগ্রী লাভ করেন।
