২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ

‘ঋণ মূল্যায়ন ও অর্থায়ন’ বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 10:06 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এসবিএসি।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।  ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মামুনুর রশিদ মোল্লা, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নজরুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী উপস্থিত ছিলেন।