হালদা ভ্যালীর পণ্য মিলবে মীনা বাজারে
হালদা ভ্যালীর বিভিন্ন স্বাদের চাসহ অন্যান্য পণ্য এখন থেকে চেইন শপ মীনা বাজারে পাওয়া যাবে।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মীনা বাজারের কর্পোরেট অফিসে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মীনা বাজার।
হালদা ভ্যালী ফুড অ্যান্ড বেভারেজের ম্যানেজিং ডিরেক্টর শামীম খান এবং জেমকন ফুড এন্ড এগ্রিকালচারাল প্রোডাক্টসের সিইও শাহিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মীনা বাজারে এখন থেকে হালদা ভ্যালীর ড্রাগন ওয়েল গ্রীন টি, সিলভার নিডেল হোয়াইট টি পাওয়া যাবে। অচিরেই হালদা ভ্যালীর গোল্ডেন আইব্রো ব্ল্যাক টিও পাওয়া যাবে।
চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত পিএনএল হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান হালদা ভ্যালী চা বাগানে বাংলাদেশে সর্বপ্রথম উন্নত মানের ড্রাগনওয়েল গ্রিন টি উৎপাদন শুরু করে।
