২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

বোতলজাত পানির ব্র্যান্ড প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2019, 06:47 PM

Updated : 10 Oct 2022, 08:58 PM

শনিবার তৃতীয়বারের মতো প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মাশরাফি।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ ড্রিংকিং ওয়াটারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান। চুক্তির ফলে মাশরাফি  আগামী এক বছর প্রাণ ড্রিংকিং ওয়াটারের প্রচারণামূলক কাজে অংশ নেবেন।  

চুক্তির বিষয়ে মাশরাফি বলেন, “প্রাণ ড্রিংকিং ওয়াটার এরই মধ্যে বোতলজাত পানির অত্যতম সেরা ব্র্যান্ড হিসেবে মানুষের মাঝে জায়গা করে নিয়েছে। আমি এই ব্র্যান্ডের সাথে তৃতীয়বারের মতো যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত।” 

আনিসুর রহমান বলেন, “মাশরাফি সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। তাকে আবারও প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা গর্বিত।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান ও ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।