২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ের নোভা থ্রি আই ও ওয়াই নাইনের দাম কমল

স্মার্টফোন ব্র্যান্ড নোভা থ্রি আই এবং ওয়াই নাইন ২০১৯ এর দাম কমিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 08:46 PM

Updated : 18 Aug 2022, 04:56 PM

হুয়াওয়ে বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়াই নাইন ২০১৯ মডেলের স্মার্ট ফোনটির দাম ছিল ২২ হাজার ৯৯০ টাকা। এখন তা ১ হাজার ৪৯১ টাকা কমিয়ে ২১ হাজার ৪৯৯ টাকায় নামিয়ে আনা হয়েছে।

এছাড়াও নোভা সিরিজের নোভা থ্রি আই’ এর দাম ছিল ২৬ হাজার ৯৯০। এখন ১ হাজার ৯৯১ টাকা কমে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২৪ হাজার ৯৯৯ টাকায়।

নোভা থ্রি আই মডেলের ফোনটিতে আছে ৬ দশমকি ৩ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। এতে ২৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সের ডুয়াল ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর ছাড়াও এ ফোনে রয়েছে ১৬ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর।২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা রয়েছে এতে।

ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, রয়েছে ৪ জিবি র‌্যাম ও শক্তিশালী গেম স্যুট।

অন্যদিকে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিরিন ৭১০ চিপ সেট।

৪ জিবি র‌্যামের সঙ্গে এতে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।এছাড়াও এতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে।