নিটল ইলেকট্রনিক্সের আতাশি ব্র্যান্ডের ফ্যামিলি ডে
নিটল নিলয় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নিটল ইলেকট্রনিক্সের আতাশি ব্র্যান্ডের তৃতীয় ‘চ্যানেল পার্টনার ফ্যামেলী ডে’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সাভারের বিনোদন পার্ক ফ্যান্টাসী কিংডমে এটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুছাব্বির আহমেদ, নিটল ইলেকট্রনিক্স লিমিটেডের সিবিও অরূপ কুমার চাকিসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও ডিলাররা তাদের পরিবার নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আব্দুল মুছাব্বির আহমেদ বলেন, “নিটল নিলয় গ্রুপের ঐতিহ্য অনুযায়ী আমরা ভবিষ্যতেও উন্নত প্রযুক্তির আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করব। আরও মানসম্মত পণ্য বাজারে আনতে কাজ করে যাচ্ছি আমরা।”
ফ্যামেলী ডের ২য় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। এছাড়াও ২০১৮ সালের শীর্ষ ডিলারদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
