ওয়ালটন টিভির প্যানেলে চার বছরের গ্যারান্টি
টেলিভিশনের প্যানেলে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে ওয়ালটন।
রোববার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ৩২ ইঞ্চি বা তদুর্ধ্ব এলইডি টেলিভিশন কেনার পর চার বছরের মধ্যে প্যানেলে কোনো সমস্যা হলে গ্রাহকদের বিনামূল্যে প্যানেল পাল্টে দেয়া হবে।
অনুষ্ঠানে ওয়ালটন টেলিভিশনের প্রোডাক্ট ম্যানেজার মারুফ হাসান বলেন, ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৫৫ ইঞ্চি পর্যন্ত স্মার্ট এবং নন-স্মার্ট টেলিভিশনের প্যানেলের ক্ষেত্রে এই গ্যারান্টি সুবিধা মিলবে। আর ২০ থেকে ২৮ ইঞ্চি টিভির প্যানেলে ২ বছরের গ্যারান্টি থাকবে।
শিগগিরই সব মডেলের ওয়ালটন টিভিতে চার বছর গ্যারান্টি দেয়া যাবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, মো. রায়হান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, ফিরোজ আলমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে স্থানীয় বাজারে ওয়ালটনের ৩২, ৩৯, ৪৩, ৪৯ এবং ৫৫ ইঞ্চির ১৬টি বৈচিত্র্যময় মডেলের এলইডি টেলিভিশন রয়েছে। ১৭ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই টেলিভিশনগুলো। এছাড়াও রয়েছে ৩২ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত ৯ মডেলের স্মার্ট টেলিভিশন। যা ২২ হাজার ৯০০ থেকে ৬৯ হাজার ৯০০ টাকার মধ্যে।
