২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি পেল রবি ও এয়ারটেল

২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) পর্যালোচনা অনুযায়ী ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ড’-এর স্বীকৃতি পেয়েছে ডিজিটাল ব্র্যান্ড রবি ও এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2019, 11:21 PM

Updated : 08 Apr 2022, 03:54 PM

বৈশ্বিক অনলাইন বিশ্লেষণ সংস্থা সোশ্যালবেকার্স এ স্বীকৃতি দিয়েছে বলে অপারেটর রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেওয়ায় রবি ও এয়াটেল’র ফেইসবুক পেইজকে এ স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ ফেইসবুক পেইজে গ্রাহকরা কোনো প্রশ্ন করার পর সাথে সাথে সবগুলোর উত্তর দিয়েছে ব্র্যান্ড দুটি। বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পে সবচেয়ে কম সময়ে গ্রাহকদের উত্তর দেয়ারও স্বীকৃতি কৃতি পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাজ ফেইসবুক পেইজ।

রবির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি-এর ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, “সোশ্যালবেকার্স রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডকেই ‘সামাজিক মাধ্যমে সক্রিয় ব্রান্ড’র স্বীকৃতি দেওয়ায় আমরা অনুপ্রাণিত। আমরা মনে করি, পরবর্তী প্রজন্মের ডিজিটাল টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ স্বীকৃতি ।”