ইউসিবির অডিট সম্মেলন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অডিট ও আইসিসি সম্মেলন হয়েছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল আর্থিক ঝুঁকি প্রশমনে একটি কার্যকর নিরীক্ষা ও পরিপালন সংস্কৃতি গড়ে তোলা।
সম্মেলনে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, পরিচালক বশির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, এসইভিপি জিয়াউল্লাহ খান, এসইভিপি ও অডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম, ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
