২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের এগিয়ে আনতে জাতিসংঘের সঙ্গী ইউনিলিভার

বাংলাদেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য কমিয়ে এনে নারীর অংশগ্রহণ বাড়াতে একসঙ্গে কাজ করবে ইউনিলিভার বাংলাদেশ এবং জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা-ইউএন ওমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 08:17 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার রাজধানীর র‌্যাডিসন হোটেল ১০ দিনব্যাপী কর্মসূচির  উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে।

এ সময় ইউ এন ওমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো  ইশিকাভা এবং ইউনিলিভার বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পল পলমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলাদেশে নারী-পুরুষের বৈষম্য কমিয়ে এনে নারীর অংশগ্রহণ বাড়াতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেয়া হয় বলে ইউনিলিভারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে কেদার লেলে বলেন, গত দুই বছরে ইউনিলিভার বাংলাদেশে নারী কর্মকর্তার সংখ্যা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করেছে।

শোকো  ইশিকাভা বলেন, “দুইটি সংস্থা একসঙ্গে কাজ করলে নারী-পুরুষ সমতা বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়নে ভালো ফল পাওয়া যাবে। এই  পদক্ষেপ উন্নত সমাজ গঠনের পাশাপাশি ব্যবসার জন্যও লাভজনক।”

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ, ব্র্যাক, সিটি ব্যাংক এন এ, গ্রামীণফোন, জিএসকে, এইচএসবিসি, ম্যারিকো, মাইক্রোসফট, নেসলে  এবং  স্ট্যান্ডার্ড  চার্টার্ড  ব্যাংকের প্রধান নির্বাহীরা অংশগ্রহন করেন।

নর্থ  সাউথ  ইউনিভার্সিটি, ব্র্যাক  ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট  ইউনিভার্সিটি, ইসলামিক  ইউনিভার্সিটি  অফ  টেকনোলজি  এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।