২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জন্য পদ্মা ব্যাংকের ‘প্রবাসী এক্সেল অ্যাকাউন্ট’

প্রবাসীদের জন্য আকর্ষণীয় সেবা নিয়ে এসেছে পদ্মা ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 07:26 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

‘প্রবাসী এক্সেল অ্যাকাউন্ট’ নামের নতুন এই সঞ্চয়ী হিসাব অনলাইনে বিশ্বের যে কোন দেশে অবস্থানকারী প্রবাসী ‍খুলতে পারবেন।

এক বছর এই হিসাব পরিচালনার জন্য কোন অর্থ কাটা হবে না। যে অর্থ জমা থাকবে প্রতি দিনের হিসাবে সুদ দেওয়া হবে।

প্রবাসীরা যাতে সহজে-দ্রুত দেশে পরিবার-পরিজনের কাছে রেমিটেন্স পাঠাতে পারেন সে লক্ষ্যেই এ সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন পদ্মা ব্যাংকের কর্মকর্তারা।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার এই সেবার প্রথম গ্রাহক  মোহাম্মদ খালেদ আহমেদকে ‘অভিনন্দন পত্র’ দিয়ে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।

এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেলেঙ্কারি থেকে বেরিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়েছে।

৩০ জানুয়ারি থেকে পদ্মা ব্যাংক নামেই কার‌্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি।