২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা পেল আরএফএলের তিন প্রতিষ্ঠান

বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা পেয়েছে আরএফএল গ্রুপের তিন প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 05:23 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আরএফএল ইলেকট্রনিকস, ডিউরেবল প্লাস্টিক এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ঢাকার শেরে বাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

আতিউর রাসুল বলেন, “সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরই তিনটি প্রতিষ্ঠান। এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। এ সম্মাননা প্রাণ-আরএফএল গ্রুপকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।” 

অনুষ্ঠানে এফবিসিসিআই এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য এবং রাজস্ব বোর্ডের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন উপস্থিত ছিলেন।  

এবারের বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।