২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ঠিকানায় শাহজালাল ব্যাংকের গুলশান শাখা

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান শাখা কামাল আতাতুর্ক এভিনিউর নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 06:02 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

রোববার গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউর ৪৯ নম্বর সড়কের সিডব্লিউএন (এ) নম্বর ব্লকের ৩/এ প্লটে শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা এবং পরিচালক তৌহিদুর রহমান বক্তব্য রাখেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০২ সালের ১ আগস্ট ব্যাংকের গুলশান শাখার কার্যক্রম শুরু হয়েছিল।

অনুষ্ঠানে ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ও সানাউল্লাহ সাহিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ এবং ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।