বনানীতে বিহী ভিশনে চশমার সম্ভার
বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের চশমার ফ্রেম এবং সানগ্লাসের বিপুল সমাহার নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ আই হসপিটাল ইনিস্টিটিউট (বিহী) ভিশন কেয়ার ফ্লাগশীপ স্টোর।
শুক্রবার বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড থেকে সরাসরি আমদানি করা ফ্রেম এবং সানগ্লাসের এই ফ্লাগশিপ স্টোরের উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী নাট্য ব্যত্তিত্ব আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিসানথী ডি সিলভা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য এবং আর্ন্তজাতিক ধারাভাষ্যকার আতাহার আলী খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলংকার শীর্ষস্থানীয় আইকেয়ার সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ভিশন কেয়ার এবং বাংলাদেশ আই হসপিটালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিহী ভিশন কেয়ার ফ্লাগশিপিএই স্টোরটি বনানী ৫৭, কামাল আর্তাতুক এভিনিউর সুবাস্ত সুরাইয়া ট্রেড সেন্টারের নীচ তলায় অবস্থিত।
এছাড়াও রয়েছে ফ্রান্সের ইসিলর ব্র্যান্ডের আইওয়্যার লেন্স ও কনট্রাক্ট লেন্স। ইসিলরের ভেরিলাক্স, ক্রিজাল, প্রিভেনসিয়াসহ নামকরা পণ্যের অনেক কালেকশন।ক্রেতা চাহিদার কথা চিন্তা করে হিয়ারিং এইড সামগ্রীর নানা বৈচিত্রময় পণ্যের সম্ভার রয়েছে বিহী ভিশন কেয়ারে।
এখানে ডেনমার্কের ওটিকনের এইড কোম্পানির হেয়ার এইড সামগ্রী রয়েছে; যা শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণ সমস্যার কার্যকর সমাধান দেবে।
বাংলাদেশ আই হসপিটাল ইনিস্টিটিউট (বিহী) ভিশন কেয়ারের চেয়ারম্যান ডা মাহবুবুর রহমান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক দাসান্তাফনসেকা রোহান সকল শ্রেণী পেশার ক্রেতাদের এই ফ্লাগশিপ স্টোর পরিদর্শন করে ব্র্যান্ডের আসল পণ্য ক্রয়ের আমন্ত্রন জানান।
অনুষ্ঠানটি সমন্বয় করেন কমিউনিকেটরের স্বত্বাধিকারী মারিয়ামা গাজী নন্দিনী।
