২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোটন গাড়ির পরিবেশক হল এসিআই মটরস

চীনা কোম্পানি ফোটনের মালামাল পরিবহনকারী গাড়ি বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এসিআই মটরস লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2019, 12:53 AM

Updated : 18 Aug 2022, 04:47 PM

বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে ‘ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র প্রথম গ্রাহকদের কাছে গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআইর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা এবং এসিআই মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এইচ আনসারী।

চীনের ফোটন বিশ্বের সবচেয়ে বড় কমার্শিয়াল ভেহিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

ফোটনের পিকআপ, ট্রাক, ডাবল কেবিন পিকআপ, মাইক্রোবাস, এসইউভি, ডাম্প ট্রাক, প্রাইম মুভার, ট্রানজিট মিক্সার ইত্যাদি বাংলাদেশে বাজারজাত করবে এসিআই মটরস।

অনুষ্ঠানে জানানো হয়, এসিআই মটরস স্থানীয়ভাবে কমার্শিয়াল ভেহিক্যাল সংযোজন ও উৎপাদনে যাওয়ার পরিকল্পনাও করছে।