২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজে ভ্যালেন্টাইন উৎসব

আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইনে কেনাকাটার বাজার দারাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 08:55 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানায়, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ১৪ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৭০ শতাংশ মূল্যছাড়ের এই অফার চলবে।

অফারে কো-স্পন্সর হিসেবে আছে বাংলালিংক, ভিট, সেট ওয়েট, শেভার শপ এবং উমিডিজি।

অফারের অংশ হিসাবে র‍্যাফেল ড্র বিজয়ীর জন্য থাকছে হেলিকপ্টার রাইড এবং হোটেল ওয়েস্টিনে ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগ। থাকছে আই লাভ ভাউচার, ক্রেজি ভাউচার, মিস্ট্রি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেলসহ অনেক অফার।

অনলাইন কেনাকাটায় পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশব্যাক অফারটিও চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঙ্কা বাংলা ভিসা ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১৪ শতাংশ পর্যন্ত ছাড়। তবে প্রতিটি পেমেন্টে মূল্যছাড় পাওয়া যাবে সর্বোচ্চ দুই হাজার টাকা।

সিটি ব্যাংক (অ্যামেক্স কার্ড) ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এখানেও প্রতি পেমেন্টের বিপরীতে সর্বোচ্চ ছাড় দুই হাজার টাকা।

এছাড়াও বিকাশ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। তবে এক্ষেত্রে প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতি লেনদেন ৩০০ টাকা পর্যন্ত মূল্যছাড়ের শর্ত জুড়ে দেওয়া আছে।