২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেদারেক্সের পণ্য কিনে বিকাশে করা যাবে মূল্য পরিশোধ

জনপ্রিয় ব্র্যান্ড লেদারেক্সের জুতা কিনলে এখন বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 10:51 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে সম্প্রতি লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়্যারের একটি চুক্তি হয়েছে।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং লেদারেক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নাজমুল হাসান বিকাশের কার্যালয়ে চুক্তিতে সই করেন।

বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় লেদারেক্সের সবগুলো আউটলেটে ক্রেতারা কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে জুতার দাম পরিশোধ করতে পারবেন।

লেদারেক্স ফ্যাশন অ্যান্ড ফুটওয়্যার লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেডের একটি সহযোগী  প্রতিষ্ঠান।

২০০০ সালের মার্চ মাসে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের বাজারে অবস্থান তৈরির পর এখন আন্তর্জাতিক বাজারেও জুতা রপ্তানি করছে।

লেদারেক্স জার্মান, ইটালিয়ান, কোরিয়ান এবং জাপানের কারিগরি তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ব্র্যাক ব্যাংক, ইউএসভিত্তিক মানি ইন মোশন, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ ২০১১ সাল থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।