বাণিজ্য মেলায় কোদোমো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারের মতো এবারও অংশ নিয়েছে জাপানি শিশু প্রসাধনী কোদোমো।
মেলার ২১ নম্বর থাই প্যাভিলিয়নে কোদোমোর স্টলে ব্র্যান্ডটির প্রায় ১৫০টির বেশি পণ্য পাওয়া যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমো পণ্য বাজারজাত করে।
পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এম এম জাহিদ মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারো মেলায় অংশ নিয়েছি। থাই প্যাভিলিয়নের প্রবেশ মুখেই আমাদের স্টল।
মেলা উপলক্ষ্যে কোদোমোর সব পণ্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে বলে জানান তিনি।
২০১৩ সালে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করে।
