আন্তর্জাতিক পুরস্কার পেল বিবিএস ক্যাবলস
সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিডব্লিউসি প্রবর্তিত ‘এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস্ অ্যাওয়ার্ড’ পেয়েছে বিবিএস ক্যাবলস।
একই প্রতিষ্ঠানের ‘এশিয়াস গ্রেটেস্ট লিডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিবিএস ক্যাবল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার।
বিবিএস ক্যাবলসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ জানুয়ারি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস্ এক্সপো এন্ড কনভেনশন সেন্টারে আবু নোমান হাওলাদার পুরস্কার দুটি গ্রহণ করেন।
পিডব্লিউসি সিঙ্গাপুর প্রতি বছর এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দেয়।
