গার্ডিয়ান লাইফের ডিএমডি সাজ্জাদুল করিম
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন সাজ্জাদুল করিম।
এতোদিন তিন এই প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি তাকে এই পদে পদোন্নতি দেয়া হয়েছে বলে গার্ডিয়ান লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৪ সালে সাজ্জাদুল করিম গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগ দেন। সে সময় তিনি গার্ডিয়ান-ব্র্যাক বীমা প্রচলন করে ব্র্যাকের ৭০ লাখেরও বেশি সুবিধাভোগীকে ক্ষুদ্র বীমার আওতায় নিয়ে আসেন।
এর আগে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা নবিশ হিসাবে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে (আলিকো) কর্মজীবন শুরু করেন সাজ্জাদুল করিম।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে স্মাতক ও স্মাতকোত্তরসহ ব্যবস্থাপনা বিভাগ হতে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
তাছাড়া তিনি লাইফ অফিস ম্যানেজমেন্ট এসোসিয়েশন (এলওএমএ), ইউএসএ থেকে এফএলএমএ, এসিএস এবং এআরএ সার্টিফিকেটও অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অলটারনেটিভ ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনের (ইনাফি) ‘মাইক্রো ইন্স্যুরেন্স উইথ মিউচুয়াল ইনেব্লিং প্রজেক্ট’-এ ১৩টি এনজিওর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসফ) ‘ডেভেলপিং ইনক্লুসিভ ইন্স্যুরেন্স সেক্টর প্রজেক্টের (ডিআইআইএসপি)’সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
