২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স আনতে শাহ্জালাল ব্যাংক- ব্র্যাক সাজন চুক্তি

যুক্তরাজ্য থেকে রেমিটেন্স আনতে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 06:54 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

চুক্তির আওতায় এখন থেকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা তাদের উর্পাজিত অর্থ দ্রুত, সহজে এবং নিরাপদে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে তাদের আত্মীয়দের কাছে পাঠাতে পারবেন।

রোববার রাজধানীর গুলশানে শাহ্জালাল ব্যাংকের কর্পোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম এবং ব্র্যাক সাজন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শাহ্জালাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক সাজন বাংলাদেশের বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান।

সাজন ওয়ার্ল্ডওয়াইড মানি ট্রান্সফার লিমিটেডের ৭৫ শতাংশ শেয়ার কিনে নিয়ে ব্র্যাক ব্যাংক ব্র্যাক সাজন এক্সচেঞ্জ কোম্পানি প্রতিষ্ঠা করেছে।