২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউসিও সার্টিফিকেট পেয়েছে এফবিসিসিআই

আন্তর্জাতিক কাষ্টমস দিবস উপলক্ষে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 06:31 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ কাস্টমসের কার্যক্রমে দাপ্তরিক অংশীদারিত্বমূলক অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) এই সনদ পেয়েছে।

এফবিসিআই দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেল।

শনিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে ‘সার্টিফিকেট অব মেরিট’ গ্রহণ করেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান এবং এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।