২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইভ-জি প্রযুক্তির ফোল্ডিং স্মার্টফোন আনছে হুয়াওয়ে

ফাইভ-জি প্রযুক্তির ফোল্ডিং স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 06:13 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

২৪ জানুয়ারি ফাইভ-জি চিপসেট ও ডিভাইসের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (সিবিজি) প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইয়ালসু জানিয়েছেন, বার্সেলোনা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই মোবাইলটি বাজারে আনার ঘোষণা দিতে পারে হুয়াওয়ে।

২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।

হুয়াওয়ে বলছে, নতুন এই ডিভাইসটি ‘হুয়াওয়ে ফাইভ-জি সিপিই প্রো’ নামে পরিচিত হবে; যাতে  চিপ হিসেবে ব্যবহার করা হচ্ছে বেলং -৫০০০।

হুয়াওয়ে জানিয়েছে, এই একটি সিঙ্গেল চিপের মাধ্যমেই বেলং-৫০০০ এ টু-জি, থ্রি-জি, ফোর-জি ও ফাইভ-জি সমর্থন করবে।এতে মোবাইল ডিভাইসটি বিভিন্ন মোডে থাকা অবস্থায় ডেটা বিনিময়ের সময় বিদ্যুৎ কম খরচ করবে। 

বেলং -৫০০০ চিপসেটের মাধ্যমে ফাইভ-জি ডাউনলোড স্পিড আনা যাবে মোবাইলে। ৬ গিগাহার্টজের লো-ফ্রিকোয়েন্সি ব্যান্ডসের ক্ষেত্রেও এ চিপসেটের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৪.৬ গিগাবাইট পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যায়।  

এছাড়াও উচ্চ-ফ্রিকোয়েন্সির মিলিমিটার (এমএম) ওয়েভ স্পেকট্রামের ক্ষেত্রে বেলং -৫০০০ চিপসেটে সেকেন্ড প্রতি ৬.৫ গিগাবাইট পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যায়; যা বাজারে থাকা ফোর-জি এলটিইর সর্বোচ্চ ডাউনলোড স্পিড থেকে ১০ গুণ বেশি।

হুয়াওয়ে কর্মকর্তা রিচার্ড ইয়ালসু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০১৮ সালে হুয়াওয়ের কনজ্যুমার গ্রুপের মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছিল ৫ হাজার ২০০ কোটি ডলার। সিরিজটির বিক্রির মধ্যে স্মার্টফোন, পিসি, ট্যাবলেট ও ওয়েরেবলস রয়েছে।  

“শক্তিশালী নতুন চিপসেট এবং ডিভাইস, স্মার্টফোন ব্যবসায় খুব ভালো পারফরমেন্সের খবর এসবের জন্য ফাইভ-জি ব্যবসার প্রতিযোগিতায় এগিয়ে থাকবে হুয়াওয়ে। ব্র্যান্ডটির ফাইভ-জি সমর্থিত ফোল্ডিং স্মার্টফোন এ ব্যবসায় সবার থেকে এগিয়ে থাকবে।”