২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 05:53 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

রোববার রাজধানীর একটি হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে জানানো হয়,২০১৮ সাল শেষে এসবিএসি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা; যা আগের বছরশেষে ছিল পাঁচ হাজার ১২ কোটি টাকা।

আর ২০১৮ সাল শেষে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫ কোটি টাকা।আগের বছরের ডিসেম্বর শেষে ছিল চার হাজার ৩২৮ কোটি টাকা।

২০১৮ সাল শেষে ব্যাংকটি ২০৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে।২০১৭ সালে এই পুনাফার পরিমাণ ছিল ১৮২ টাকা। সে হিসেবে গত বছরে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ২৩ কোটি টাকা বা ১২ দশমিক ৬৩ শতাংশ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ হাফিজুর রহমান,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং মামুনুর রশিদ মোল্লাসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা,রাজশাহী ও রংপুর জোনের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।