২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেল আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 05:43 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

এইচভিএসি এবং ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ‘এশিয়াস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডার্স অ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করেছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম ইকবাল মাহমুদ কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানেউপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আলী আহমেদ খান এবং নির্বাহী পরিচালক ওয়ালী আহমেদ খান।

ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস এশিয়াওয়ান ম্যাগাজিন ও ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস মিডিয়া কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেন সিঙ্গাপুরের সংসদ সদস্য প্যাট্রিক টে টেক গুয়ান, সিঙ্গাপুরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মাদ ওমর আব্দুল্লাহ বালফাকিহ্ এবং শ্রীলংকার হাইকমিশনার এল আমির আজওয়াদ।