এশিয়ার সেরা ব্র্যান্ড পুরস্কার পেল লোটো
এশিয়ার সেরা ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে লোটো।
সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস হোটেলে এশিয়া সিরিজ অ্যাওয়ার্ডস ও বিজনেস সামিটে এই পুরস্কার পেয়েছে স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড-লাইসেন্সি লোটো স্পোর্ট ইটালিয়ার ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস-এশিয়াওয়ান ম্যাগাজিন এবং ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস মিডিয়া কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের আয়োজনে এই অনুষ্ঠানে ব্যবসা, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয় এবং এশিয়ার অঞ্চলের দ্রুত অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
২০১২ সালে বাংলাদেশে লোটো যাত্রা শুরু করে। বর্তমানে দেশজুড়ে এই ব্র্যান্ডটির ১৪০টিরও বেশি আউটলেট রয়েছে।
