২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে এসবিএসি ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ব্যবসায়িক সম্মেলন বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 07:43 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালীর লখপুর গ্রুপের কনফারেন্স হলে এই সম্মেলন হয়।

সম্মেলনে জানানো হয়, ২০১৮ সাল শেষে এসবিএসি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা, যা আগের বছরের শেষে ছিল পাঁচ হাজার ১২ কোটি টাকা।

২০১৮ সালের শেষে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫ কোটি টাকা, যা আগের বছরের ডিসেম্বরের শেষে ছিল চার হাজার ৩২৮ কোটি টাকা।

২০১৮ সাল শেষে এসবিএসি ব্যাংক ২০৫ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে, যা ২০১৭ সাল শেষে ছিল ১৮২ কোটি টাকা। সে হিসেবে গতবছরে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ২৩ কোটি টাকা বা ১২ দশমিক ৬৩ শতাংশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, এসইভিপি শফিউদ্দিন আহমেদ ও নূরুল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।