২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ‘ফার্মফ্রেশ চিলড্রেনস ডে’

মনো-সামাজিক বিকাশে উম্মুক্ত স্থানে খেলা ধুলার সুযোগ করে দেয়ার প্রত্যয়ে, উৎসাহ-উদ্দীপনায় শিশুদের কলরবে ঢাকায় শেষ হলো দুই দিন ব্যাপী ‘ফার্মফ্রেশ চিলড্রেনস ডে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 07:34 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

‘কোন শিশুই নয় আলাদা, খেলবে সবাই নেই যে বাধা’- শ্লোগানে আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যন্ড বেভারেজ (এএফবিএল) ঢাকার ধানমন্ডির কলাবাগান মাঠে তৃতীয় বারের মত এই আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আয়োজনে শিশু ও অভিভাবকদের অংশগ্রহন ছিলো ‘প্রত্যাশার চেয়ে বেশি’। এবারে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে যায়।

প্রথমবারের মত ‘বিশেষ শিশু’দের অংশগ্রহন উৎসবে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিশেষ শিশুদের জন্য ছিলো - স্পেশাল গেমস, স্টেজ পারফরমেন্স ইত্যাদি। সব শিশুদের সমান অধিকারের কথা ভেবেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

শিশুদের পাশাপাশি অবিভাবকদেরও আগ্রহের মধ্যে ছিলো - পুতুল নাচ, সিসিমপুর, সার্কাস, আর্ট কম্পিটিশন, ৯ডি মুভি, ৩ডি বায়োস্কোপ, গ্রামীণ ঐতিহ্য, কিডস বুক স্টল, ফটো জোন, নিউট্রিশন বুথ, গেম জোন, ফান রাইড জোন।

পাশাপাশি উম্মুক্ত মঞ্চে গান কবিতা পরিবেশনের সুযোগ পায় শহরের শিশুরা।

এর আগে শুক্রবার আয়োজনের উদ্বোধন করেন সাহিত্যিক আনিসুল হক এবং আকিজ গ্রুপের পরিচালক শেখ শামিম উদ্দিন।