২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল স্টেশনারির পরিবেশক সম্মেলন

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল স্টেশনারির পরিবেশক সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 06:07 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএফএল স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক, ইটালিয়ানো এবং উইনার-এর বিভিন্ন ধরনের গৃহস্থালী ও স্টেশনারি সামগ্রী পরিবেশকদের নিয়ে ঢাকার খিলক্ষেতের পাতিরায় আরএফএল সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন হয়েছে।

সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, স্টেশনারির নির্বাহী পরিচালক এ এস এম হাসান নাসির এবং স্টেশনারির হেড অব মার্কেটিং ফাহিম হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।