২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিসডার সঙ্গে যুক্ত হলো সিঙ্গার

এখন থেকে রিসডা বাংলাদেশের সুবিধাভোগীদের কাছে সহজ কিস্তিতে পণ্য বিক্রি করবে সিঙ্গার বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 07:12 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বৃহস্পতিবার সিঙ্গারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

সমঝোতা চুক্তিতে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ এবং রিসডা বাংলাদেশের নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

সিঙ্গারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির অধীনে রিসডার সুবিধাভোগীরা সহজ কিস্তিতে সিঙ্গারের পণ্য ক্রয় করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রিসডা বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান মুন্না, মাইক্রো ফাইন্যান্সের পরিচালক হাবিবুল হাসান সিদ্দিকী, সিঙ্গার বাংলাদেশের কর্পোরেট সেলস বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসগর হোসেন এবং কর্পোরেট সেলস বিভাগের ব্যবস্থাপক ফরহাদ হাবীব উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকারের সুবিধা পৌঁছে দিতে ১৯৯৩ সাল থেকে কাজ করছে বেসরকারি সংস্থা রিসডা বাংলাদেশ।

বর্তমানে সংস্থাটি সরকার, বিভিন্ন দাতা সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের সহায়তা থেকে দেশের ৩০টি জেলায় নানা কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে।