শীতার্তদের জন্য প্রাণের ব্যতিক্রমী উদ্যোগ
উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরণের ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কোমলপানীয় প্রাণ আপ।
এ উদ্যোগের সঙ্গে ভোক্তারাও যুক্ত হতে পারেন ।
প্রাণ আপের একটি বোতল দেশের বিভিন্ন স্থানে রাখা বক্সে জমা দিলে বিনিময়ে এর জন্য শীতার্তদের কম্বলের জন্য অর্থ যোগ হবে।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ছড়াই ভালোবাসার উষ্ণতা’ শীর্ষক এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। পুরো আয়োজনের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।
সে অর্থ দিয়ে কম্বল কিনে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
“শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই উদ্যোগ হল ভোক্তাদেরকে সামাজিক দায়বদ্ধতার কাজে যুক্ত করা ও পরিবেশ সুরক্ষার একটা প্রচেষ্টা মাত্র।”
“দেশের মানুষের কাছে চিত্রনায়িকা পূর্ণিমা ব্যাপক জনপ্রিয় হওয়ায় আমরা তাকে সাথে রেখে এই উদ্যোগকে সফল করতে চাই।”
অনুষ্ঠানে পূর্ণিমা বলেন, প্রাণের বোতলগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেললে তাতে উপকৃত হবে শীতার্তরা। পাশাপাশি পরিবেশও সুরক্ষা হবে।
অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (পিআর) জিয়াউল হক এবং বেস্ট বাই-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান এ সময় উপস্থিত ছিলেন।
