২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ প্রতিষ্ঠানের সঙ্গে টেলিনর হেলথের ‘প্রিমিয়াম পার্টনারশিপ’

চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে প্রিমিয়ার পার্টনাশিপে একীভূত হয়েছে টেলিনর হেলথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 08:52 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার টেলিনর হেলথের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মেরি স্টোপস বাংলাদেশ, ইবনে সিনা ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার এবং আদ-দ্বীন হাসপাতালের সঙ্গে এই পার্টনারশীপে এসেছে তারা।

এ অংশীদারিত্বের অধীনে টেলিনর হেলথের মোবাইল ভিত্তিক স্বাস্থ্যসেবার উদ্যোগ ‘টনিক’ সদস্যরা এসব প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে নানা সুবিধা পাবেন।

এই উদ্যোগের আওতায় সুবিধার বর্ণনা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টনিক সদস্যরা প্যাথলজি ও রেডিওলজিতে পাবেন যথাক্রমে ২৫% ও ২০% ছাড়। মেরি স্টোপস বাংলাদেশে টনিক সদস্যরা সকল ক্লিনিক সেবায় ২০% ছাড় এবং ম্যাটার্নিটি সেবাগ্রহণে পাবেন ১০% ছাড়।”

“ইবনে সিনা ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টারে টনিক সদস্যরা প্যাথলজিতে ও রেডিওলজিতে মোট মিলে ৩০ শতাংশ, আদ-দ্বীন হাসপাতালে প্যাথলজি টেস্ট, রেডিওলজি ও ইউএসজি, সিজারিয়ান সেকশন, অন্যান্য সার্জারি এবং এনআইসিইউতে (এনভিডি/ ভর্তি/ কেবিন/ ফি পরিশোধ ব্যতীত) পাবেন ১০ শতাংশ ছাড় পাবেন।”