২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল-আরাফাহ্ ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2019, 06:16 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলন অনুষ্ঠানের কথা জানানো হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সম্মেলনের উদ্বোধন করেন।

১৬৮টি শাখার ব্যবস্থাপকদের অংশগ্রহণে এই সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, এনায়েত উল্লাহ্, লিয়াকত আলী চৌধুরী, আমির উদ্দিন, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হারুন-অর-রশীদ খান, আনোয়ার হোসেন, খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আহামেদুল হক, খালিদ রহিম ও কামালউদ্দিন চৌধুরী বক্তব্য দেন।

এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফরসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৮ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮৫ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৬ হাজার ৫১৩ কোটি টাকা। পাশাপাশি আমদানী ও রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ১৬ হাজার ৮৫৭ কোটি এবং ১১ হাজার ৪৪৮ কোটি টাকা।