উপদেষ্টা মসিউরকে এসবিএসি ব্যাংকের অভিনন্দন
টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা হওয়ায় মসিউর রহমানকে অভিনন্দন জানিয়েছে বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।
সাউথ বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় মসিউর রহমানের সরকারি বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, পরিচালক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এবং আমজাদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর মন্ত্রিসভায় অনেক নতুন মুখ আনলেও অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে মসিউর রহমানসহ আগের উপদেষ্টাদের বহাল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এইচ টি ইমাম, মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী ও তারিক আহমেদ সিদ্দিককে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়ে গত সোমবার জারি করা হয় প্রজ্ঞাপন।
