২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির ব্যবসা সম্মেলন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ব্যবসা সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2019, 05:22 PM

Updated : 18 Aug 2022, 04:42 PM

মঙ্গলবার সাভারে ব্র্যাক সিডিএমে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল।

পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থায় শীর্ষস্থানীয় ব্যাংকের আসন ধরে রাখতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্ববান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।          

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুর, পরিচালনা পর্ষদের সদস্য নুরুল ইসলাম চৌধুরী, বজল আহমেদ, আসিফুজ্জামান চৌধুরী, বশির আহমেদ এবং তানভীর খান।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি ও মোহাম্মদ মামদুদুর রশিদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক সোহরাব মুস্তাফা, নাবিল মুস্তাফিজুর রহমান, আবুল আলম ফেরদৌস, এন মুস্তাফা তারেক এবং আব্দুল্লাহ আল মামুনসহ শাখা শাখাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।                   

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের  অর্থনীতির সম্পৃক্ততা তুলে সর্বক্ষেত্রে পরস্পর সহযোগিতামূলক ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে অভিষ্ঠ লক্ষ্য অর্জনের জন্য কর্মকর্তাদের সহযোগিতা  কামনা করেন।

সম্মেলনে ধন্যবাদ বক্তব্য দেন  ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি।