মেটলাইফের নতুন প্রেসিডেন্ট খালাফ
মেটলাইফ ইনকর্পোরেশনের নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হয়েছেন ইউ এস বিজনেস অ্যান্ড ইএমইএ এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মিশেল এ খালাফ।
সম্প্রতি মেটলাইফ ইনকর্পোরেশনের পরিচালক পর্ষদ এই ঘোষণা দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেটলাইফের বর্তমান চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইও স্টিভেন এ ক্যান্ডারিয়ান আগামী ৩০ এপ্রিল অবসর নেবেন।
গত ২০১১ পর্যন্ত মেটলাইফের ইএমইএর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন খালাফ। এর সাথে ২০১৭ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী গ্রুপ বেনিফিটস, রিটায়ারমেন্ট অ্যান্ড ইনকাম সল্যুশন এবং প্রপার্টি ও ক্যাসুয়াল্টি ব্যবসার দায়িত্বে ছিলেন তিনি।
এর আগে তিনি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া (এমইএসএ) অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্বরত ছিলেন।
খালাফ ২০১০ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল গ্রুপের (এআইজি) কাছ থেকে আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি (অ্যালিকো) অধিগ্রহণের সময় মেটলাইফে যোগ দেন।
অ্যালিকোতে ২১ বছর কর্মজীবনে খালাফ ক্যারিবিয় অঞ্চল, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশে দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯৬ সালে মিশরে অ্যালিকোর অপারেশন বিভাগের প্রথম জেনারেল ম্যানেজার হিসেবে নিযুক্ত হোন।
এছাড়া একই সময়ে তিনি পোল্যান্ডে অ্যালিকোর লাইফ ইন্সুরেন্সের অধীনস্থ এমপ্লিকো লাইফের প্রেসিডেন্ট ও সিইও’র দায়িত্বও পালন করেন।
