২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ব্যবসায় সম্মেলন শেষ

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2019, 08:41 PM

Updated : 18 Aug 2022, 04:41 PM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন ঢাকার সোনারগাঁও হোটেলে দুইদিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশন আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান ও ৩৪২ টি শাখার ব্যবস্থাপকরা ব্যবসায় সম্মেলনে অংশ নেন।

চেয়ারম্যান অধ্যাপক নাজমুলকে উদ্ধৃত করে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তথ্য প্রযুক্তির এই যুগে ব্যাংকিং সেক্টরে আগামী দিনের পরিবর্তন ও চ্যালেঞ্জ উত্তরণে বিকল্প ব্যাংকিং ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার কাজ করতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান জিল্লুর রহমান বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।