ইয়ার্ন-ফেব্রিকস প্রদর্শনী ২৩ জানুয়ারি থেকে
চারদিন ব্যাপি ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস প্রদর্শনী ২৩ জানুয়ারি শুর হচ্ছে।
বাংলাদেশের পোশাক শিল্পকে ব্রান্ডিংয়ের মাধ্যমে রপ্তানি বাড়ানো এ প্রদর্শনীর লক্ষ্য।সেমস গ্লোবাল যুক্তরাষ্ট্র এবং সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করেছে।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাণিজমন্ত্রী টিপু মনুশি এ প্রদর্শনীর উদ্ধোধন করবেন।
সোমবার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সেমস গ্লোবালের যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসেফিক অঞ্চলের সভাপতি মেহেরুন এন ইসলাম।
সংবাদ সম্মেলনে সেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ তানভীর কামরুল, ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর আসিফ আরমান এবং হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন নঈম শরীফ উপস্থিত ছিলেন।
২৬ জানুয়ারি প্রর্দশনী শেষ হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
সংবাদ সম্মেলনে মেহেরুন ইসলাম বলেন, ১৫তম এই প্রদর্শনীতে বিশ্বের ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। এর মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তারা নতুন নতুন পণ্যের সঙ্গে পরিচিত হবেন। পাশাপাশি বিদেশি ক্রেতারাও বাংলাদেশের পণ্য সম্পর্কে ধারনা পাবে।
প্রদর্শনীতে যে সব পণ্য থাকবে সেগুলো হল- সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস্, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, এ্যামব্রোয়ডারি, বাটন, জিপার, লিনেন ব্লেন্ডস এবং এ্যাপারেল পণ্য।
