২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের পাশে আইপিডিসি

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2019, 06:26 PM

Updated : 18 Aug 2022, 04:41 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, পটুয়াখালীর লতার চর, কুড়িগ্রাম এবং বগুড়ার শোনপচা চরের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইপিডিসির অডিট কমিটির সদস্য এনামুল হক, সিইও মমিনুল ইসলাম; ডিএমডি ও হেড অব বিজনেস রিজওয়ান ডি শামস, কোম্পানি সচিব ও হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স সামিউল হাশিম উপস্থিত ছিলেন।