শুরু হল 'ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬'
রিয়েলিটি শো 'ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬' এর প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ প্রচারণা শুরুর ঘোষণা দেয়া হয়।
নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের 'ডিপ্লোমা মিষ্টি লড়াই' ২০১০ সাল থেকে শুরু হয়েছে।
একই সাথে মিষ্টি তৈরিতে পারদর্শী মানুষজন এবং ব্যতিক্রমধর্মী রান্নার অনুষ্ঠান হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করে।
তারই ধারাবাহিকতায়, এ বছরও 'ডিপ্লোমা মিষ্টি লড়াই'-এর ষষ্ঠ আসরটি দেশের টেলিভিশন ও অনলাইন মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম মল্লিক, চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লিমিটেড সৈয়দ গাউসুল আলম শাওন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মজাদার সব মিষ্টি আর মিষ্টি তৈরিতে পারদর্শী মানুষদের একই প্লাটফর্মে নিয়ে আসতে 'ডিপ্লোমা মিষ্টি লড়াই সিজন-৬' আয়োজন করা হয়েছে।
দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন পেশার আগ্রহী সকলেই বাছাইপর্বের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
