২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোশাররফ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মোশাররফ হোসেন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 06:30 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

এতোদিন তিনি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশনা মোতাবেক তাকে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোশাররফ হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ ও পরিদর্শন বিভাগ, ব্যাংকিং রেগুলেশন ও পলিসি ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, মাইক্রোক্রেডিট রিগুলেটরি অথোরিটি, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন।