সাউথ বাংলার গ্রাহকদের রয়েল টিউলিপ হোটেলে ছাড়
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের গ্রাহকরা কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলে বিশেষ ছাড় পাবেন।
সম্প্রতি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকটির এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং রয়েল টিউলিপ হোটেলের সেলস্ অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সৈয়দ ইয়ামিনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হোটেলের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, এসইভিপি গোলাম নবী ও কামাল উদ্দিন এবং কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন।
