উড়াল-স্পেশালাইজড হাসপাতাল চুক্তি
মোবাইল অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওডেক লিমিটডের নতুন সেবা উড়াল ইএমএস এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে একটি চুক্তি হয়েছে।
স্পেশালাইজড হাসপাতালের রোগীদের দ্রুত জরুরী অ্যাম্বুলেন্স সেবা দিতে সম্প্রতি এই চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী এবং ওডেক লিমিটেডের প্রধান নির্বাহী শাহরিয়ার ফরিদ চুক্তিতে সই করেন।
উড়াল ইএমএস এর অপারেশন পরিচালক বজলে চৌধুরী, মেডিক্যাল উপদেষ্টা ডক্টর আশরাফুল আবেদিন, স্পেশালাইজড হাসপাতালের উপব্যবস্থাপক মুক্তাদির হোসেন এবং সিনিয়র সহকারী ব্যবস্থাপক জাহিদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উড়াল ইএমএস বাংলাদেশের প্রথম মোবাইল অ্যাপভিত্তিক সেবা যা ব্যবহার করে সহজে ও দ্রুত অ্যাম্বুলেন্স ভাড়া করা যায়। যেকোন ব্যক্তি জরুরী প্রয়োজনে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য স্মার্টফোনের মাধ্যমে অ্যাম্বুলেন্স ভাড়া নিতে পারেন।
বর্তমানে এসি, নন-এসি, আইসিইউ এবং ফ্রিজার অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে উড়াল ইএমএস।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের রাজধানীর কল্যানপুরে অবস্থিত।
