রিচম্যান ইনফিনিটি লুবনানের পণ্য অথবা ডটকমে
লাইফস্ট্যাইল পণ্যের তিন ব্র্যান্ড ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পণ্য পাওয়া যাবে অনলাইট মার্কেটপ্লেস অথবা ডটকমে।
সোমবার রাজধানীর বাড্ডায় অথবা ডটকমের অফিসে এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে অথবা ডটকমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠান তিনটির পক্ষে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের চিফ কো-অর্ডিনেশন অফিসার জি এম রাশেদুল হক এবং অথবা ডটকমের হেড অব বিজনেস আজিম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অথবা ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নূর মোহাম্মদ রাসেল, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু, সিনিয়র এক্সিকিউটিভ জহিরুল ইসলাম এবং লুবনান ট্রেড কনসোর্টিয়ামের সিনিয়র এক্সিকিউটিভ নাফিজ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
