স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার থেকে
টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
তিনদিন ব্যাপী এই মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মেলায় দর্শনার্থীরা সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাবসহ আধুনিক স্মার্ট ফোন ও ট্যাব যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।এটি এক্সপোমেকারের এগারতম আয়োজন।সকাল ১০টা থেকে রাত ১০টা পর্য়ন্ত মেলা দর্শকদের জন্য উম্মুক্ত রাখা হবে।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
এসময় হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব বিজনেস মুয়ীদুর রহমানসহ আরও অনেক মোবাইল প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঈগল সং বলেন, হুয়াওয়ের সর্বাধুনিক প্রযুক্তির সকল স্মার্ট ফোন এই মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলার আকর্ষন হিসেবে মোবাইল সেটে ২০ এবং এক্সেসরিজে ৪০ পর্য়ন্ত মুল্য ছাড় দেওয়া হবে।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব বিজনেস মুয়ীদুর রহমান বলেন, বাংলাদেশ ব্র্যান্ডফোরাম ঘোষিত রেটিং অনুযায়ী স্যামসাং বাংলাদেশের এক নম্বর মোবাইল ফোন
“তাই ক্রেতাদের আগ্রহও আমাদের প্রতি বেশি থাকবে। তাই আমরা মেলায় নানা রকম অফার রাখব।বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মোবাইল সেটের ওপর বিশেষ মুল্যছাড় থাকবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ এবং ম্যাক্সিমাস তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উম্মোচনও করা হবে।
মেলায় প্রবেশ মূল্য রাখা হবে ২০ টাকা।তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
