২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে গার্ডিয়ান লাইফের নতুন এ্যাকচুয়ারি

গার্ডিয়ান লাইফের নতুন এ্যাকচুয়ারি হিসাবে নিয়োগ পেয়েছেন ভারতের গোপাল ভি কুমার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 07:49 PM

Updated : 10 Oct 2022, 08:48 PM

ভারতের ইন্সটিটিউট অব এ্যাকচুয়ারির (এফআইএআই) এই ফেলোকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় গার্ডিয়ান লাইফ।

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া ও বিশ্বের বিভিন্ন বীমা কোম্পানিতে ২২ বছরেরও বেশি সময় ধরে কাজ করা গোপাল বীমা শিল্পের উন্নয়নে অসামান্য অবদান রেখে যাচ্ছেন।

তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ইকোনোমেট্রিকস বিষয়ে স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। টাটা-এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিলায়েন্স-নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথেx জড়িত ছিলেন তিনি।

গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বলেন, “বাংলাদেশে গার্ডিয়ান লাইফ একটি অত্যন্ত উদ্ভাবনী বীমা কোম্পানি। নতুন নতুন বীমা সেবার জন্য আমাদের যেমন উদ্ভাবনী এ্যাকচুয়ারি দরকার ছিল কুমার সেরকমই একজন ব্যক্তি।”